জাতীয় যুব দিবস পালন করল ডিওয়াইএফআই

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১২ জানুয়ারি || প্রতি বছরের ন্যায় এ বছরও ১২ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় যুব দিবস পালন করল ডিওয়াইএফআই। সোমবার এই উপলক্ষে ছাত্র যুব ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন সংগঠনের যুব নেতৃত্ব ও সদস্যরা। উপস্থিত বক্তারা বলেন, স্বামী বিবেকানন্দের আদর্শ ও শিক্ষাকে বাস্তব জীবনে কাজে লাগিয়ে যুবশক্তিকে দেশ গঠনের কাজে উদ্বুদ্ধ করাই জাতীয় যুব দিবস পালনের মূল উদ্দেশ্য।
বক্তৃতায় স্বামী বিবেকানন্দের দর্শন—আত্মবিশ্বাস, চরিত্র গঠন ও মানবসেবার গুরুত্ব—বিশেষভাবে তুলে ধরা হয়। যুব সমাজকে নৈতিকতা, দেশপ্রেম ও সমাজসেবার পথে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*