আপডেট প্রতিনিধি, আগরতলা, ২২ জানুয়ারি || আগরতলা পৌর নিগমের চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষে এবং ৪০ নম্বর ওয়ার্ডের পঞ্চম বর্ষের বাণী বন্দনার শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় মঙ্গলবার। অনুষ্ঠানে অংশগ্রহণ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ৪০ নম্বর পুর ওয়ার্ডের কর্পোরেটর সম্পা সরকার চৌধূরী, সমাজসেবী জয়ন্ত চৌধূরী সহ অন্যান্য বিশিষ্টজনেরা।
এবছরের আয়োজনের বিশেষ আকর্ষণ ছিল প্রায় ৪০ ফুট উচ্চতার বিদ্যার দেবী সরস্বতীর প্রতিমা, যা দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে। পুজো উপলক্ষে গোটা এলাকা উৎসবের আবহে মুখরিত হয়ে ওঠে।
এদিন অনুষ্ঠানে এলাকার প্রৌঢ় নাগরিকদের সম্বর্ধনা প্রদান করা হয়। তাঁদের সমাজের প্রতি অবদানকে স্মরণ করে সম্মান ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন আয়োজকরা। এই উদ্যোগে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা হয়।
