আগাম সরস্বতী পূজার উচ্ছ্বাসে রঙিন আগরতলার রাজপথ

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২২ জানুয়ারি || শুক্রবার সরস্বতী পূজাকে সামনে রেখে আগাম উৎসবের আবহে রঙিন হয়ে উঠল আগরতলার রাজপথ। বিভিন্ন স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠানে পূজোর প্রস্তুতির অংশ হিসেবে বিদ্যার দেবী সরস্বতী মূর্তি নিয়ে যাওয়ার সময় ছাত্র–ছাত্রীদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে শহরের রাস্তাঘাট।
দীর্ঘ এক বছরের জমে থাকা আনন্দ যেন আর বেঁধে রাখতে পারল না তারা। হাসি–আনন্দ, গান ও উল্লাসে মন খুলে উৎসবের আনন্দ উপভোগ করতে দেখা যায় পড়ুয়াদের। আগামীকাল বাগদেবীর আরাধনায় মগ্ন হবে শিক্ষাঙ্গন, তারই আগাম রঙে বৃহস্পতিবার থেকেই রঙিন হয়ে উঠল গোটা আগরতলা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*