ডোডায় মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ হারালেন ১০ সেনা জওয়ান

আপডেট প্রতিনিধি, জম্মু ও কাশ্মীর, ২২ জানুয়ারি || জম্মু ও কাশ্মীরের ডোডা জেলায় এক হৃদয়বিদারক দুর্ঘটনায় প্রাণ হারালেন ১০ জন ভারতীয় সেনা জওয়ান। অভিযানের সময় সেনাবাহিনীর একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায় বলে জানা গেছে।
এই দুর্ঘটনায় আরও অন্তত ১০ জন জওয়ান গুরুতরভাবে আহত হন। দুর্ঘটনার পরপরই সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসনের যৌথ উদ্যোগে উদ্ধারকাজ শুরু হয়। আহত জওয়ানদের দ্রুত উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে নিকটবর্তী হাসপাতালে এয়ারলিফট করা হয়েছে। তাঁদের চিকিৎসা চলছে এবং অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
ঘটনার খবর ছড়িয়ে পড়তেই গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে। সেনা জওয়ানদের এই মর্মান্তিক মৃত্যুতে দেশজুড়ে শোক ও শ্রদ্ধার আবহ তৈরি হয়েছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*