অগ্নি নির্বাপক দপ্তরের গাড়ি ও বিয়ের গাড়ির মুখোমুখি সংঘর্ষ, অল্পের জন্য রক্ষা বড় দুর্ঘটনা

সুব্রত দাস, গন্ডাছড়া, ২৪ জানুয়ারি || গন্ডাছড়া মহকুমায় ফের পথ দুর্ঘটনার ঘটনা সামনে এল। গন্ডাছড়া–রইস্যাবাড়ি সড়কের ঠাকুরছড়া এলাকায় বুধবার বিকেলে অগ্নি নির্বাপক দপ্তরের একটি গাড়ি ও একটি বিয়ের ইকু গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, গন্ডাছড়া অগ্নি নির্বাপক দপ্তরের গাড়িটি নারিকেল কুঞ্জের উদ্দেশ্যে যাচ্ছিল। অপরদিকে, একটি বিয়ের ইকু গাড়ি গন্ডাছড়ার দিকে আসছিল। ঠাকুরছড়া এলাকায় পৌঁছতেই হঠাৎ করে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ ঘটে।
সৌভাগ্যক্রমে এই দুর্ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে সংঘর্ষের তীব্রতায় দুটি গাড়িই ক্ষতিগ্রস্ত হয়। অল্পের জন্য রক্ষা পায় এক বড় দুর্ঘটনা।
ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*