বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২৪ জানুয়ারি || দুর্ঘটনা এড়াতে বিশেষ উদ্যোগ নিল শান্তিরবাজার থানার পুলিশ। নেতাজীর জন্মদিন ও সরস্বতী পূজার দিন শান্তিরবাজার ব্রিজ সংলগ্ন এলাকায় যানবাহন চলাচলের উপর কড়া নজরদারি রেখে বিশেষ চেকিং অভিযান চালানো হয়।
এই অভিযানে হেলমেট ব্যবহার ও বৈধ ড্রাইভিং লাইসেন্স বহনের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। পুলিশ সূত্রে জানা গেছে, চেকিং চলাকালীন মোট ৭টি ড্রাইভিং লাইসেন্স বাজেয়াপ্ত করা হয়েছে। পাশাপাশি ৫০টিরও বেশি মামলায় ১০ হাজার টাকার বেশি স্পট ফাইন আদায় করা হয়।
শান্তিরবাজার থানার সেকেন্ড ওসি সমীর বিশ্বাস জানান, এই বিশেষ চেকিংয়ের মূল উদ্দেশ্য ছিল দুর্ঘটনা রোধ করা এবং সাধারণ মানুষকে যানবাহন আইন মেনে চলার বিষয়ে সচেতন করা। ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলবে বলে জানান তিনি।
