রঞ্জিত দেববর্মাকে সঙ্গে নিয়ে রামচন্দ্রঘাট ও আশারামবাড়ী কেন্দ্রের মনোনয়ন দাখিল দুই প্রার্থীর, ২৪-২৫টি সিটে জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী রঞ্জিত

গোপাল সিং, খোয়াই, ২৬ মার্চ || টিটিএএডিসি নির্বাচনকে সামনে রেখে জোরকদমে শুরু হয়ে গেল মনোনয়ন দাখিল পর্ব। বিধায়ক রঞ্জিত দেববর্মাকে সঙ্গে নিয়ে তিপ্রামথা পার্টির পক্ষ থেকে ১২-রামচন্দ্রঘাট কেন্দ্রের মনোনীত প্রার্থী জেমস দেববর্মা এবং ৯-আশারামবাড়ী-হালহালি কেন্দ্রের তিপ্রামথা প্রার্থী প্রশমিত দেববর্মা বুধবার মনোনয়ন পত্র দাখিল করেন। দুজনেই খোয়াই মহকুমা শাসক নির্মল কুমার ঝা’র নিকট নিজেদের মনোনয়ন জমা দেন। প্রার্থী ঘোষণার পরপরই দলীয়ভাবে মনোনয়ন দাখিল প্রক্রিয়া শুরু হওয়ায় নির্বাচনী প্রস্তুতিতে তিপ্রামথার সক্রিয়তা স্পষ্ট হয়েছে।
মনোনয়ন জমা দেওয়ার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিধায়ক রঞ্জিত দেববর্মা বলেন,
“আমরা নির্বাচনে লড়াই করবো অধিকারের জন্য। বুবাগ্রা প্রথম থেকেই বলে আসছেন— অধিকার আদায়ের প্রশ্নে কোনও আপস নয়। সেই পথেই আমরা এগোচ্ছি।”
আসন্ন নির্বাচনে দলের সাফল্য নিয়েও আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, “টিটিএএডিসি নির্বাচনে তিপ্রামথা ২৪-২৫টি আসনে জয়লাভ করবে।” দলীয় নেতৃত্বের এই আত্মবিশ্বাস এবং দ্রুত মনোনয়ন দাখিল প্রক্রিয়া রাজনৈতিক মহলে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*