গোপাল সিং, খোয়াই, ২৬ মার্চ || দুই দফায় মোট ১৮ জনের প্রার্থী তালিকা প্রকাশ করেছে আইপিএফটি। দ্বিতীয় দফায় প্রকাশিত ৯ আশারামবাড়ী-হালহালি টিটিএএডিসি আসনের আইপিএফটি দলের প্রার্থী মণিময় দেববর্মা বুধবার খোয়াই মহকুমা শাসক নির্মল কুমার ঝা’র নিকট নিজ মনোনয়ন পত্র দাখিল করেন। দলের পক্ষ থেকে এই আসনে বিপুল ভোটে জয়ী হবার আশা ব্যক্ত করা হয়েছে।
