খোয়াই জেলায় নতুন পুলিশ সুপারের দায়িত্বভার গ্রহন: এসপি রাণাদিত্য দাসকে বিদায় ও নতুন এসপি জগদীশ্বর রেড্ডিকে বরণ

গোপাল সিং, খোয়াই, ০৯ এপ্রিল || খোয়াই জেলা পুলিশ প্রশাসনে এক নতুন অধ্যায়ের সূচনা হলো। শুক্রবার খোয়াই জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে সদ্য প্রাক্তন পুলিশ সুপার রাণাদিত্য দাসকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয় এবং জেলার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন বোগাতি জগদীশ্বর রেড্ডি।
এদিন নবনিযুক্ত পুলিশ সুপার বোগাতি জগদীশ্বর রেড্ডি খোয়াই জেলায় এসে পৌঁছালে জেলা পুলিশের পক্ষ থেকে তাঁকে সুসজ্জিত ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়। এরপর আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন হয়। সদ্য প্রাক্তন এসপি রাণাদিত্য দাস পুষ্পস্তবক দিয়ে নতুন এসপি-কে উষ্ণ অভ্যর্থনা জানান। দুই আধিকারিকের এই সৌজন্য বিনিময় অনুষ্ঠানটি জেলা পুলিশের অন্যান্য পদস্থ আধিকারিকদের উপস্থিতিতে এক অনন্য রূপ পায়।
এদিনের এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে উপস্থিত থেকে দুই পুলিশ আধিকারিককেই শুভেচ্ছা জানান খোয়াইয়ের বরিষ্ঠ সাংবাদিক গোপাল সিং। তিনি প্রাক্তন এসপি-র কর্মদক্ষতার প্রশংসা করার পাশাপাশি নতুন এসপি-র আগামীর সাফল্যের জন্য শুভকামনা ব্যক্ত করেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*