এডিসি ভোটে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতের আশ্বাস, ভোটারদের নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান ডি জি পি অনুরাগ ধ্যনকরের

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১০ এপ্রিল || আগামী ১২ই এপ্রিল অনুষ্ঠিতব্য এডিসি নির্বাচনের প্রাক্কালে রাজ্যের ডিরেক্টর জেনারেল অব পুলিশ (ডি জি পি) অনুরাগ ধ্যনকর সকল ভোটারদের নির্ভয়ে ও নিশ্চিন্তে ভোটদান করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ডি জি পি জানান, এবারের এডিসি ভোটকে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নির্বাচনী এলাকায় মোতায়েন করা হবে ২ কোম্পানি সিআরপিএফ, ১০ কোম্পানি এসএসবি এবং ১২ কোম্পানি বিএসএফ। পাশাপাশি রাজ্য পুলিশের অতিরিক্ত বাহিনীও সক্রিয় থাকবে বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, নির্বাচন চলাকালীন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে নিরাপত্তা বাহিনী সর্বদা সতর্ক থাকবে এবং যে কোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে প্রশাসন।
ভোটারদের উদ্দেশ্যে ডি জি পি অনুরাগ ধ্যনকর বলেন, “আপনারা কোনো ভয় বা দ্বিধা না রেখে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুন। প্রশাসন আপনাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।”

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*