ত্রিপুরা থেকে ৭৪ জন হজযাত্রীর যাত্রা শুরু, আগরতলায় বিদায়ী অনুষ্ঠান

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৯ এপ্রিল || পবিত্র হজযাত্রা উপলক্ষে ত্রিপুরা থেকে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে রাজ্যের সংখ্যালঘু কল্যাণ দপ্তর। দপ্তরের ব্যবস্থাপনায় এবং ত্রিপুরা রাজ্য হজ কমিটির তত্ত্বাবধানে এ বছর মোট ৭৪ জন হজযাত্রী আগামীকাল সকালে কলকাতা-এর উদ্দেশ্যে রওনা দেবেন।
জানা গেছে, যাত্রীদের মধ্যে ৫৫ জন পুরুষ ও ১৯ জন মহিলা রয়েছেন। কলকাতা থেকে তারা সৌদি আরবের পবিত্র ভূমিতে গিয়ে হজযাত্রায় অংশ নেবেন।
এই উপলক্ষে আজ আগরতলা হজ ভবন-এ এক বিশেষ বিদায়ী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা মাইনরিটি কর্পোরেশনের চেয়ারম্যান জসীমউদ্দীন, মাইনরিটি ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান মবস্বর আলী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে হজযাত্রীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয় এবং তাদের নিরাপদ ও সফল যাত্রা কামনা করা হয়।
এদিকে, হজযাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*