আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৮ মে || ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (TTAADC)-এ আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হলো দপ্তর বন্টন। বৃহস্পতিবার জারি হওয়া এক বিজ্ঞপ্তিতে বিভিন্ন নির্বাহী সদস্যদের মধ্যে একাধিক গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্ব বন্টন করা হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রধান কার্যনির্বাহী সদস্য (CEM) রুনিয়েল দেববর্মার হাতে সাধারণ প্রশাসন, অর্থ, আইন, পরিকল্পনা, শিল্প, স্বাস্থ্য, জনজাতি কল্যাণ, কৃষি ও উদ্যান, বন, পূর্ত দপ্তর, মৎস্য, যুব বিষয়ক সহ একাধিক গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে। পাশাপাশি যেসব দপ্তর এখনও কোনও সদস্যের কাছে বন্টন করা হয়নি, সেগুলিও তাঁর তত্ত্বাবধানে থাকবে বলে জানানো হয়েছে।
অন্যদিকে নির্বাহী সদস্য সি. কে. জামাতিয়ার হাতে শিক্ষা, সমাজকল্যাণ ও সমাজশিক্ষা, পর্যটন এবং ককবরক ও অন্যান্য ভাষা দপ্তরের দায়িত্ব অর্পণ করা হয়েছে।
নতুন দপ্তর বন্টনের মাধ্যমে প্রশাসনিক কার্যক্রমে আরও গতি আসবে বলে মনে করছে রাজনৈতিক মহল। একই সঙ্গে উন্নয়নমূলক কাজের ক্ষেত্রেও নতুন কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে আশা প্রকাশ করা হয়েছে।
