কৃষি পণ্যের বিপণন ও পোস্ট হারভেস্ট ব্যবস্থাপনা জোরদারে TRESP-এর রাজ্যস্তরীয় কর্মশালা অনুষ্ঠিত

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৯ মে || কৃষকদের উৎপাদিত পণ্যের সঠিক সংরক্ষণ, মূল্য সংযোজন এবং লাভজনক বাজার ব্যবস্থার উন্নয়নে ধারাবাহিক উদ্যোগ চালিয়ে যাচ্ছে ট্রিপুরা রুরাল ইকনমিক গ্রোথ অ্যান্ড সার্ভিস ডেলিভারি প্রজেক্ট (TRESP)। জনজাতি কল্যাণ দপ্তরের অধীনে পরিচালিত এই প্রকল্পের মূল লক্ষ্য হলো কৃষকদের জন্য নতুন বাজারের সুযোগ সৃষ্টি, উৎপাদক গোষ্ঠীগুলোর ন্যায্য মূল্য নিশ্চিত করা এবং রাজ্যের বাইরের বাজারের সঙ্গে সংযোগ স্থাপন করে কৃষি অর্থনীতিকে আরও শক্তিশালী করা।
এই উদ্দেশ্যকে সামনে রেখে গত ১৬ই মে হর্টিকালচার ও সয়েল কনজারভেশন দপ্তরের অধীন এগ্রি/হর্টি PIU-এর উদ্যোগে পোস্ট হারভেস্ট ব্যবস্থাপনা ও কৃষি পণ্যের বিপণন বিষয়ক একদিনের প্রশিক্ষণ ও রাজ্যস্তরীয় কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় ফসল সংগ্রহ পরিকল্পনা, গ্রেডিং, প্যাকেজিং, প্রসেসিং, ব্র্যান্ডিং, প্রচার, ই-মার্কেটিং এবং রপ্তানি বিপণনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি জেলা ব্যবস্থাপক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে কৃষকদের উন্নত বাজার সংযোগ নিশ্চিত করা এবং পণ্যের মূল্য সংযোজনের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।
আয়োজকদের মতে, এই প্রশিক্ষণ কর্মশালা মাঠ পর্যায়ে পোস্ট হারভেস্ট ব্যবস্থাপনা ও বিপণন কার্যক্রমকে আরও কার্যকরভাবে বাস্তবায়নে সহায়ক হবে। এর ফলে কৃষি পণ্যের গুণগত মান বৃদ্ধি, ক্ষয়ক্ষতি হ্রাস এবং কৃষকদের আয় বৃদ্ধির নতুন সম্ভাবনা তৈরি হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।
উল্লেখ্য, কর্মশালায় কৃষি দপ্তরের উচ্চপদস্থ আধিকারিক, TRESP প্রকল্পের বিভিন্ন সেক্টরের বিশেষজ্ঞ, জেলা ও ব্লক পর্যায়ের কর্মকর্তারা অংশগ্রহণ করেন। উপস্থিত সকলে কৃষি পণ্যের টেকসই বাজার ব্যবস্থা গড়ে তুলতে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*