নেতাজি নবৎজ্যোতি সংঘের নতুন ভবন ও জিম উদ্বোধন, বস্ত্র বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৫ জুন || আগরতলার ওএনজিসি সংলগ্ন নেতাজি নবৎজ্যোতি সংঘের উদ্যোগে রবিবার একাধিক সমাজসেবামূলক ও উন্নয়নমূলক কর্মসূচির আয়োজন করা হয়। এদিন সংঘের নতুন ভবনের উদ্বোধন, নতুন জিমের শুভ উদ্বোধন, গরিব ও দুস্থ মানুষের মধ্যে বস্ত্র বিতরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়িকা মিনা রাণী সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি মনিকা চক্রবর্তী, সম্পাদক উত্তম দে, সহকারী সম্পাদক অভিজিৎ দেবনাথ-সহ ক্লাবের অন্যান্য সদস্য এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা যুবসমাজকে ক্রীড়া ও শরীরচর্চার প্রতি আরও বেশি আগ্রহী হওয়ার আহ্বান জানান। পাশাপাশি পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব এবং সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর প্রয়োজনীয়তার ওপরও জোর দেওয়া হয়।
ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও এলাকার সামাজিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে নেতাজি নবৎজ্যোতি সংঘ সক্রিয় ভূমিকা পালন করে যাবে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*