আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৮ জুন || বৃহস্পতিবার আগরতলার দশরথ দেব স্মৃতি ভবনে সিপিআই(এম)-এর দুই দিনব্যাপী রাজ্য কমিটির বৈঠক শুরু হয়। বৈঠকে দলের সাংগঠনিক পরিস্থিতি, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং আগামী দিনের কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এই গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত ছিলেন সিপিআই(এম)-এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক এম. এ. বেবি, পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম, পলিটব্যুরো সদস্য ত্রিদিব ভট্টাচার্য, বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারসহ দলের শীর্ষ নেতৃত্ব।
দলীয় সূত্রে জানা গেছে, রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি সাংগঠনিক শক্তি বৃদ্ধি, জনসংযোগ কর্মসূচি এবং বিভিন্ন জনস্বার্থমূলক ইস্যু নিয়ে বৈঠকে আলোচনা হয়। আগামী দিনে দলের আন্দোলন ও কর্মসূচিকে আরও গতিশীল করার বিষয়েও নেতারা মতবিনিময় করেন।
দুই দিনব্যাপী এই রাজ্য কমিটির বৈঠককে সামনে রেখে দলীয় কর্মী-সমর্থকদের মধ্যেও উৎসাহের পরিবেশ লক্ষ্য করা গেছে।
