গোপল সিং, খোয়াই, ২৭ জুন || খোয়াই প্রদেশ বিজেপি নবগঠিত খোয়াই জেলা কমিটির পূর্ণাঙ্গ তালিকা ঘোষণা করেছে। এর আগে জেলা সভাপতি হিসেবে সমীর কুমার দাসের নাম ঘোষণা করা হয়েছিল। এবার দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে পূর্ণাঙ্গ জেলা কমিটি প্রকাশ করা হলো।
ঘোষিত কমিটিতে জেলা সহ-সভাপতি হিসেবে অভিজিৎ দত্ত ভৌমিক, সঞ্জিব দেববর্মা, বীরমোহন দেববর্মাসহ একাধিক নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে। জেলা সাধারণ সম্পাদক পদে রয়েছেন জয়ন্ত কুমার সাহা এবং সরঞ্জিত দেববর্মা।
এছাড়া জেলা সম্পাদক (সেক্রেটারি) হিসেবে মাধব চক্রবর্তীর পাশাপাশি মোট পাঁচজনকে দায়িত্ব দেওয়া হয়েছে। কোষাধ্যক্ষ পদে সাগর দেব এবং অফিস ট্রেজারার হিসেবে শঙ্কু পালকে মনোনীত করা হয়েছে।
নবঘোষিত কমিটিতে সাধারণ সদস্য পদেও দেবাশীষ নাথশর্মাসহ একঝাঁক নেতাকর্মী স্থান পেয়েছেন। সব মিলিয়ে ৪৩ সদস্যের এই জেলা কমিটি গঠন করা হয়েছে।
দলের নেতৃত্বের মতে, নতুন এই কমিটি খোয়াই জেলায় বিজেপির সাংগঠনিক ভিত্তিকে আরও শক্তিশালী করবে এবং আগামী দিনে বিভিন্ন সাংগঠনিক ও রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
