নিট প্রশ্নফাঁস ও সোনম ওয়াংচুকের সমর্থনে আগরতলা সার্কিট হাউসের সামনে ছাত্র-যুবদের বিক্ষোভ

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২১ জুলাই || নিট প্রশ্নফাঁসসহ বিভিন্ন শিক্ষাগত অনিয়মের প্রতিবাদ এবং দিল্লিতে আন্দোলনরতদের প্রতি সংহতি জানিয়ে সোমবার আগরতলার সার্কিট হাউস এলাকার সামনে অনির্দিষ্টকালের অবস্থান-বিক্ষোভে সামিল হলেন ছাত্র-যুবরা। আন্দোলনকারীদের হাতে ছিল জাতীয় পতাকা, সংবিধানের প্রতীক, সনদ ও বিভিন্ন দাবিদাওয়া সম্বলিত প্ল্যাকার্ড।
বিক্ষোভকারীরা নিট পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি জানান। অবস্থানস্থলে বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে এলাকা। আন্দোলনে অংশগ্রহণকারীদের মধ্যে বেশিরভাগই স্কুলপড়ুয়া ছাত্রছাত্রী বলে জানা গেছে।
দিল্লিতে সমাজকর্মী ও পরিবেশবিদ সোনম ওয়াংচুক ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে ধরনায় বসেছিলেন। সেই সময় দিল্লি পুলিশ তাঁকে সেখান থেকে সরিয়ে নিয়ে যায় বলে অভিযোগ ওঠে। এরই প্রতিবাদে এবং দিল্লির আন্দোলনকারীদের প্রতি সমর্থন জানিয়ে সার্কিট হাউসের সামনে দ্বিতীয় দিনেও ছাত্রছাত্রীদের বিক্ষোভ অব্যাহত থাকে।
আন্দোলনকারীরা জানান, শিক্ষাব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত তাঁদের এই আন্দোলন চলবে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*