সাঁচীরামবাড়ীতে বাইক দুর্ঘটনা, গুরুতর আহত যুবক

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১৯ জুলাই || জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের অধীনে সাঁচীরামবাড়ী এলাকায় রবিবার রাতে একটি বাইক দুর্ঘটনায় এক যুবক গুরুতর আহত হয়েছেন।
জানা গেছে, টি আর ০৮ এফ ৪৬৪৫ নম্বরের একটি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। এতে বাইকচালক সাব্রুম মহকুমার রূপাইছড়ী এলাকার বাসিন্দা আকাশ ভৌমিক জাতীয় সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে জোলাইবাড়ী দমকল বাহিনীর কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত যুবককে উদ্ধার করেন। পরে তাঁকে চিকিৎসার জন্য জোলাইবাড়ী সামাজিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়।
প্রাথমিকভাবে জানা গেছে, আহত যুবক আগরতলা থেকে বাইকে করে নিজের বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে সাঁচীরামবাড়ী এলাকায় পৌঁছালে এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে জোলাইবাড়ী ফাঁড়ি থানার পুলিশ।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*