লাইভে পুলিশের বিরুদ্ধে অশালীন মন্তব্যের অভিযোগে তেলিয়ামুড়ায় কন্টেন্ট ক্রিয়েটর আটক

সাগর দেব, তেলিয়ামুড়া, ২২ জুলাই || তেলিয়ামুড়ার অম্পি চৌমুহনী এলাকায় মঙ্গলবার রাতে সামাজিক মাধ্যমে লাইভে এসে একাধিক থানার পুলিশকে অশালীন ভাষায় গালিগালাজ করার অভিযোগে গোপাল সরকার ওরফে ‘লায়ন বক্স’ নামে পরিচিত এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
জানা যায়, ‘লায়ন বক্স’ নামে একটি ফেসবুক প্রোফাইল থেকে লাইভ সম্প্রচারের সময় অভিযুক্ত ব্যক্তি তেলিয়ামুড়া থানা, মুঙ্গিয়াকামি থানা, আমবাসা থানা-সহ অন্যান্য থানার পুলিশ সদস্যদের উদ্দেশে অশালীন ও আপত্তিকর মন্তব্য করেন। অভিযোগ, ওই সময় তিনি মদ্যপ অবস্থায় ছিলেন।
ঘটনার পর বুধবার প্রশাসনিক তৎপরতায় পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে আটক করে তেলিয়ামুড়া থানায় নিয়ে আসে। পুলিশ সূত্রে খবর, গোপাল সরকার সামাজিক মাধ্যমে ‘কন্টেন্ট ক্রিয়েটর’ হিসেবে পরিচিত।
ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*