তিপ্রামথা পার্টির নেতার ভাইয়ের রহস্যজনক মৃত্য, ঘটনায় চাঞ্চল্য

গোপাল সিং, খোয়াই, ০১ আগস্ট || তিপ্রামথা পার্টির ২৮ শিলাছড়ি মনুবনকুল এডিসি কেন্দ্রের এক্স প্রার্থী মনীন্দ্র ত্রিপুরা আজ মিডিয়াকে জানান, স্থানীয় তিপ্রামথা পার্টির এক কর্মীর নিজ ভাইয়ের রহস্যজনক মৃত্যু হয়েছে সাব্রুমে। তিনি দাবি করেন যে, একটি গাড়ী উদ্দেশ্যপ্রণোদিতভাবে ধাক্কা দিয়ে মেরে ফেলেছে তাকে। দক্ষিণ ত্রিপুরার সাব্রুম মহকুমার পূর্ব সাব্রুমের জমিন চন্দ্র পাড়ায় শনিবার মম মগ নামে এক ব্যক্তিকে রাস্তায় পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরে বিষয়টি সাব্রুম থানায় জানানো হয়। জানা গেছে, মৃত মম মগের বাড়ি কালি ব্লক পাড়ায়। খবর পেয়ে ফরেনসিক টিমসহ সাব্রুম থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। প্রাথমিক তদন্ত শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ নিয়ে এখনো রয়েছে ধূঁয়াশা। পুলিশ ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখে তদন্ত চালিয়ে যাচ্ছে। ঘাতক গাড়ীটির সন্ধান চালানো হচ্ছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*