ভয়াবহ বাইক দুর্ঘটনা, গুরুতর আহত যুবক

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১১ আগস্ট || শান্তিরবাজারে নিয়ন্ত্রণ হারিয়ে বাইক দুর্ঘটনায় গুরুতর আহত হলেন এক যুবক। মঙ্গলবার রাতে শান্তিরবাজার পোস্ট অফিস সংলগ্ন জাতীয় সড়কে এই দুর্ঘটনাটি ঘটে।
ঘটনার বিবরণে জানা যায়, মঙ্গলবার রাত আনুমানিক ১১টা নাগাদ TR-08-E-7222 নম্বরের একটি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনায় বাইক চালক, শান্তিরবাজার উত্তরপাড়ার বাসিন্দা বাসুদেব সরকারের ছেলে অভিজিৎ সরকার (২৬) জাতীয় সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলবাহিনীর কর্মীরা। তাঁরা আহত যুবককে উদ্ধার করে চিকিৎসার জন্য শান্তিরবাজার জেলা হাসপাতালে নিয়ে যান। তাঁর আঘাত গুরুতর বলে জানা গেছে।
প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, দ্রুতগতিতে বাইক চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডিভাইডারে ধাক্কা লাগে। এরপর বাইক থেকে ছিটকে জাতীয় সড়কে পড়ে যান অভিজিৎ।
তবে দুর্ঘটনার প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। ঘটনার সঠিক কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*