স্বাধীনতা দিবস উপলক্ষে শ্রীপুরে স্বেচ্ছায় রক্তদান শিবির

বলরাম দেবনাথ, সাব্রুম, ১৬ আগস্ট || দেশের ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে এক মহতী সামাজিক উদ্যোগের আয়োজন করা হয় হৃষ্যমুখ আর ডি ব্লকের অন্তর্গত শ্রীপুর ৪১ নম্বর বুথে। বুথ কমিটির উদ্যোগে ১৬ আগস্ট স্থানীয় এলাকায় অনুষ্ঠিত হয় স্বেচ্ছায় রক্তদান শিবির।
স্বাধীনতা দিবসের তাৎপর্যকে সামনে রেখে মুমূর্ষু রোগীদের পাশে দাঁড়ানোর এই উদ্যোগকে ঘিরে এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। শিবিরে উপস্থিত থেকে রক্তদাতাদের উৎসাহিত করেন ত্রিপুরা বিজেপির সাধারণ সম্পাদক চন্দন দেবনাথ, বিশিষ্ট সমাজসেবী দীপায়ন চৌধুরী, হৃষ্যমুখ পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শম্ভুনাথ কর, বুথ সভাপতি, স্থানীয় পঞ্চায়েত প্রধান আরতি বিশ্বাস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। স্থানীয় সাধারণ মানুষের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।
অনুষ্ঠানে বক্তারা রক্তদানের গুরুত্ব ও সামাজিক দায়বদ্ধতার কথা তুলে ধরেন। স্বাধীনতা দিবসের দিনে দেশের প্রতি দায়বদ্ধতার অংশ হিসেবে এই ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় বলেও তাঁরা উল্লেখ করেন। বিশেষ করে যুব সমাজকে স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
শিবিরে স্থানীয় বহু মানুষ ও দলীয় কার্যকর্তারা স্বতঃস্ফূর্তভাবে রক্তদান করেন। সংগৃহীত রক্ত সরকারি ব্লাড ব্যাঙ্কে পাঠানো হয়। মানবিকতার বার্তা বহনকারী এই রক্তদান শিবিরটি সার্বিকভাবে সফলভাবে সম্পন্ন হয়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*