নলুয়া-অভয়নগর আশ্রম পাড়ায় নিখোঁজ নারীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

বলরাম দেবনাথ, সাব্রুম, ১৭ আগস্ট || নিখোঁজ এক নারীর মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে নলুয়া, অভয়নগর আশ্রম পাড়া এলাকায়। মৃতার নাম অঞ্জলি মজুমদার। তিনি সমরেন্দ্রগঞ্জের কিলাটিলা এলাকার বাসিন্দা। তাঁর স্বামীর নাম চন্দন মজুমদার।
পারিবারিক সূত্রে জানা যায়, গত দুদিন ধরে নিখোঁজ ছিলেন অঞ্জলি দেবী। তিনি মেয়ের বাড়ি কাজীর খিল মাস্টার পাড়ায় বেড়াতে এসেছিলেন। পরিবারের সদস্যদের দাবি, দীর্ঘদিন ধরেই তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন। মৃতার জামাতা কুন্তল দাস জানান, প্রায় ২৫ বছর ধরে অঞ্জলি দেবী তাঁর মেয়ের বাড়িতেই বসবাস করছিলেন।
সোমবার সকালে অভয়নগর আশ্রম পাড়া এলাকার একটি পুকুরে স্থানীয় বাসিন্দারা জলে একটি মৃতদেহ ভাসতে দেখতে পান। খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে ভিড় জমে যায় স্থানীয়দের। খবর দেওয়া হয় পুলিশকে। পরে পুলিশ ও ফরেন্সিক টিম ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে।
পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনাটি দুর্ঘটনা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট ও তদন্তের অগ্রগতির পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে স্পষ্ট তথ্য পাওয়া যাবে বলে জানা গেছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*