মহারাজগঞ্জ বাজার মৎস্য ব্যবসায়ী সমিতির উদ্যোগে রক্তদান ও বস্ত্রদান শিবির

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৮ সেপ্টেম্বর || মহারাজগঞ্জ বাজার মৎস্য ব্যবসায়ী সমিতির উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান ও বস্ত্রদান শিবিরের আয়োজন করা হয়। মানবিক ও সামাজিক দায়বদ্ধতার বার্তা নিয়ে আয়োজিত এই কর্মসূচিতে ব্যবসায়ী ও সাধারণ মানুষের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, আইএএস আধিকারিক কিরণ গিত্তে, পুর নিগমের কমিশনার সাজু ওয়াহিদ-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।
এদিন অনুষ্ঠানে মহারাজগঞ্জ বাজার মৎস্য ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়। পাশাপাশি রক্তদান ও বস্ত্র বিতরণের মাধ্যমে সমাজের প্রয়োজনীয় মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেওয়া হয়।
অনুষ্ঠান থেকে বক্তারা রক্তদানের গুরুত্ব এবং সামাজিক কাজে ব্যবসায়ী সংগঠনগুলির সক্রিয় অংশগ্রহণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। মানবিক এই উদ্যোগ আগামী দিনেও অব্যাহত রাখার আহ্বান জানানো হয়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*