দীপাবলী উপলক্ষে মুহুরীপুর রাজরাজেশ্বরী মন্দিরে প্রস্তুতি বৈঠক

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০৮ অক্টোবর || আসন্ন দীপাবলী উৎসবকে কেন্দ্র করে শান্তির বাজার মহকুমার মুহুরীপুর রাজরাজেশ্বরী মন্দিরে অনুষ্ঠিত হলো এক গুরুত্বপূর্ণ প্রস্তুতি ও আলোচনা সভা। আগামী ৮ ও ৯ নভেম্বর ২০২৬ দুইদিনব্যাপী রাজরাজেশ্বরী মন্দির প্রাঙ্গণে দীপাবলী মেলা অনুষ্ঠিত হবে।

বাঙালির বারো মাসে তেরো পার্বণের অন্যতম আলোর উৎসব দীপাবলী। এই উৎসবকে কেন্দ্র করে প্রতিবছরের মতো এবছরও মুহুরীপুর রাজরাজেশ্বরী মন্দিরে মায়ের আরাধনায় ভক্তদের সমাগম হবে। একইসঙ্গে মেলাকে সুষ্ঠু ও সুন্দরভাবে আয়োজনের লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়েছে।
বুধবার শান্তির বাজার মহকুমা শাসক দীপিকা গৌতম, আইএএস-এর উপস্থিতিতে বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের আধিকারিকদের নিয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় দীপাবলী মেলাকে সাফল্যমণ্ডিত করতে বিভিন্ন সরকারি দপ্তরের ভূমিকা এবং মেলায় সরকারি স্টল স্থাপনের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বিগত বছরের মতো এবছরও মেলায় বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের পক্ষ থেকে স্টল দেওয়া হবে। এসব স্টলের মাধ্যমে সরকারি বিভিন্ন পরিষেবা ও কার্যক্রম সাধারণ মানুষের কাছে তুলে ধরার পাশাপাশি মেলাকে আরও আকর্ষণীয় ও সুশৃঙ্খল করে তোলার বিষয়ে সভায় আলোচনা হয়।
এদিনের বৈঠকে মহকুমা শাসক দীপিকা গৌতম ছাড়াও উপস্থিত ছিলেন ডিসিএম কাকলী সাহা, ডিসিএম সৈয়ফ উদ্দিন, রাজরাজেশ্বরী মন্দির কমিটির সদস্যবৃন্দসহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা। সভায় দীপাবলী মেলাকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সংশ্লিষ্ট সকলের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্ব দেওয়া হয়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*