সাব্রুম নগর পঞ্চায়েত নির্বাচনে ৯টি ওয়ার্ডেই প্রার্থী দিল সিপিআই(এম), জমা পড়ল মনোনয়নপত্র

বলরাম দেবনাথ, সাব্রুম, ০২ নভেম্বর || আসন্ন সাব্রুম নগর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রস্তুতি শুরু করে দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। এরই মধ্যে সোমবার সাব্রুম নগর পঞ্চায়েতের ৯টি ওয়ার্ডে প্রার্থী দিয়ে মনোনয়নপত্র জমা করল সিপিআই(এম)।
এদিন সকাল ১১টা ৫০ মিনিটে সিপিআই(এম)-এর সাব্রুম বিভাগীয় কমিটির কার্যালয় থেকে দলীয় প্রার্থী ও সমর্থকদের উপস্থিতিতে একটি মিছিল বের হয়। মিছিলটি সাব্রুম মহকুমা প্রশাসনের কার্যালয়ে গিয়ে পৌঁছায়। মিছিল শুরুর আগে বিভাগীয় কমিটির কার্যালয়ের সামনে দলীয় নেতৃত্ব প্রার্থীদের সঙ্গে পরিচয় করিয়ে দেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*