দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ২৮ নভেম্বর ।। ভোট মানেই দ্বারে দ্বারে করজোড়ে প্রার্থী সঙ্গে পাড়ায় পাড়ায় ছোটখাট সভা। খুব বেশী দেরী নেই আগরতলা পুর নিগমের ভোটের প্রচারে সব দল। শনিবার ৩৯নং পুর ওয়ার্ডে CPI(M)-র উদ্যোগে নির্বাচনী জনসভার আয়োজন করা হয়। আসর মাতাতে উপস্থিত ছিলেন নগর উন্নয়ন মন্ত্রী মানিক দে, উপস্থিত ছিলেন ৩৯নং পুর ওয়ার্ডের CPI(M) প্রার্থী অজয়া চক্রবর্তী, সাংসদ ঝর্ণা দাস বৈদ্য। বক্তাদের মুখে একদিকে শোনা গেছে সতর্কবাণী ভোট নষ্ট করবেন না অন্যদিকে বলেছেন উন্নয়ন অগ্রগতির জন্য সব আসনে বামফ্রন্ট প্রার্থীদের জয়ী করুন।
