দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ০৭ ফেব্রুয়ারী ।। ২৪শে ফ্রেব্রুয়ারী TTAADC-র গুরুত্বপূর্ণ ভিলেজ কমিটির ভোট। মনমোহিনী প্রতিশ্রুতি, চটকদার ইস্যু, নতুন মুখ নতুন চমক – এগুলো ভোটের প্রাত্যহিক উপাদান। তবে এবারের ভোটে ক্ষমতাসীন দলকে কঠিন যুদ্ধে ঠেলে দেয়ার প্রশ্নে বিশেষজ্ঞ মহল IPFT কেঈ চুড়ান্ত প্রতিদ্বন্দি হিসেবে চিহ্নিত করেছে। তার পেছনে বিগত ADC নির্বাচনে IPFT-র ভোট প্রাপ্তির সংখ্যাই মুখ্য কারিন। IPFT-র মূল হাতিয়ার ‘তিপ্রাল্যান্ড’ – এতেই বাজীমাতের হিসেব। অন্য দিকে ক্ষমতাসীন দল শতভাগ নিশ্চিৎ মানুষের কাজেই আবার ক্ষমতা দখল সময়ের অপেক্ষা। ভিলেজের গণদেবতার আশীর্বাদ পেতে সব দলের প্রার্থীরাই গৃহস্থের দরজায় দরজায় ভোট ভিক্ষার গতি বাড়াচ্ছেন। ইতিমধ্যেই বিপক্ষ যোদ্ধা না থাকায় বেশ কিছু আসনে জয় প্রায় সুনিশ্চিৎ করে ফেলেছে ক্ষমতাসীন শক্তি। ভোট প্রার্থীরা হাসিমুখেই দৌড়ুচ্ছেন – প্রশ্ন শেষ হাসি হাসবে কে?
