নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ এপ্রিল ।। রাজ্য ভিত্তিক সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার, তথ্য ও সংস্কৃতি দপ্তরের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী রতন ভৌমিক। সভায় সিদ্ধান্ত নেয়া হয়েছে আগামী ৮ থেকে ১০ মে তিনদিন ব্যাপী রাজ্য ভিত্তিক ১৫৫ তম রবীন্দ্র জন্মজয়ন্তী আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী হলে অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানে রাজ্যের বিশিষ্ট শিল্পীদের আমন্ত্রন জানানো হবে। সভায় দপ্তরের বিশেষ সচিব সৌমিত্র বন্দোপাধ্যায়, উপদেষ্টা কমিটির সদস্য-সদস্যাগণ এবং দপ্তরের আধিকারিকগণ উপস্থিত ছিলেন।
