নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ০৭ জুন ।। প্রায় ১২ ফুট লম্বা অজগর উদ্ধার হয়েছে শুনে মানুষের মনে ত্রাসের সঞ্চার হয়। ঘটনা ধর্মনগরের কদমতলা রোডের সোনারবাসা মহাদেব বাড়ি এলাকায়। জানাযায়, ঐ এলাকায় জলাশয় সেচ করে মাছ ধরার সময় অজগরটিকে দেখতে পান ঐ এলাকার জনৈক রুপেশ নাথ। পরবর্তীতে রুপেশ নাথ ও কয়েকজন মিলে অজগরটিকে নেট দিয়ে আটিক করে। পরে পুলিশ এসে বস্তা বন্দি করে ধর্মনগর থানায় নিয়ে এলে বন দপ্তরের কর্মীরা এসে অজগর সাপটিকে নিয়ে যায়। অজগর সাপটিকে দেখার জন্য এলাকায় প্রচুর মানুষ ভিড় জমায়।
