ভারতের সুপ্রাচীন সভ্যতার অমূল্য সম্পদ যোগাসন

yoga.jpg7 yoga.jpg8 yoga.jpg9দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ২১ জুন ।। ভারতের সুপ্রাচীন সভ্যতার অমূল্য সম্পদ হচ্ছে যোগাসন। পৌরানিক শাস্ত্রসমূহে যোগাসনের উৎপত্তির বিস্তৃত ব্যাখ্যা যেমন রয়েছে তেমনি উল্লেখ রয়েছে এদেশের মুনী ঋষিরা যোগাভ্যাসের মধ্য দিয়ে জীবনের স্থায়িত্বকে দীর্ঘায়িত করতে পারতেন। ভারতবর্ষের যোগাসনকে পদ্ধতিগতভাবে অনুশীলনের জন্য ঋষি পতঞ্জলী সর্বপ্রথম পদক্ষেপ নিয়েছিলেন সুপ্রাচীন এই যোগাসন প্রক্রিয়া, গোটা পৃথিবীতেই বর্তমানে জীবনের নতুন দিশা হয়ে দাঁড়িয়েছে। বলা হয়ে থাকে যোগাসন হচ্ছে এমন এক শৈলী যেখানে একটা মানুষের সার্বিক সুস্থতার জন্যই শুধু নয় মানষিক ভাবেও এতটাই শক্তি যোগায় যার ফলে জটিল জীবনের কঠিন পরিস্থিতি থেকে উত্তোরন অনেকটাই সহজ হয়ে যায়। বলতে দ্বিধা নেই যোগাসন কোটি কোটি বিশ্ববাসীর কাছে সুস্থতার অনন্য মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। যোগাসনের বিশ্বপরিচিতি এবার বিশ্বস্বীকৃতি পেল ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর অক্লান্ত প্রয়াসের দৌলতে।
২০১৫ সালের ২১শে জুন বিশ্বের বুকে প্রথমবারের মতো পালিত হয়েছে আন্তর্জাতিক যোগ দিবস বা IDA । ২১শে জুন দ্বিতীয় আন্তর্জাতিক যোগ দিবসে রাজ্যেও সরকারী বেসরকারী স্তরে পালিত হয়েছে নানা অনুষ্ঠান।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*