দেবজিত চক্রবর্তী, আগরতলা, ১৫ অক্টোবর ।। আশ্বিনের শেষেও যখন বৃষ্টি হচ্ছে তখন বুঝতে অসুবিধে নেই প্রকৃতিও পাল্টে নিয়েছে তার চলার পথ। হিসেব অনুযায়ী শীতের মরসুম শুরু হতে খুব একটা দেরী নেই। হিমেল হাওয়া গায়ে না লাগলেও এই শহরের প্রতিবছরের শীতের অতিথিরা পৌঁছে গেছেন যথারীতি, বলছিলাম ভূটানীদের কথা। শকুন্তলা রোডে শীত বস্ত্রের পরসা নিয়ে দোকান খোলার প্রস্তুতি চলছে জোর কদমে।
