দেবজিত চক্রবর্তী, আগরতলা, ১৪ অক্টোবর ।। কথায় বলে পাপের ঢাক বাতাসে বাজে – চন্দ্রপুরে উন্মত্ত মহিলাদের হাতে প্রহাতা সোমা মজুমদারের ঘটনায় রাজ্য জুড়ে মানুষ প্রতিবাদে সোচ্চার হয়েছে। ইতিমধ্যেই ঘটনায় যুক্তদের আইনের সর্বোচ্চ শাস্তির দাবী উঠেছে বিভিন্ন মহলে। চন্দ্রপুরে নিগৃহিত সোমা মজুমদারকে রাজ্যের রাজ্যপাল যাবতীয় সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন, মহিলা কমিশনকে যথাযোগ্য ব্যবস্থানিতে বলেছেন। মঙ্গলবার সোমা মজুমদার মেলারমাঠস্থিত মহিলা কমিশনে উপস্থিত হয়ে ঘটনার সুষ্ঠ বিচার প্রার্থনা করেছেন। মহিলা কমিশনের তরফে আশ্বাস দেয়া হয়েছে বিচারের প্রশ্নে। চন্দ্রপুরে ন্যাক্কার জনক ঘটনায় যুক্তদের জালে তুলতে পুলিশি দৌঁড়ঝাপ শুরু হয়েছে কিন্তু অনেকেই গা-ঢাকা দিয়েছে বলে জানা গেছে। আইনের অনুশাসনের সব মাত্রা ছাড়িয়ে নারীর উপর এই অত্যাচারের সঙ্গে দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তির ক্ষেত্রে প্রশাসনের ভূমিকার দিকে অধীর আগ্রহে চেয়ে আছে রাজ্যের মানুষ।
রাজীব সাহার তোলা ছবি।
