রাজীব সাহা, আগরতলা, ০৭ ডিসেম্বর ৷৷ পুরাতন আগরতলাস্থিত পালপাড়ায় ৫ই ডিসেম্বর থেকে ৬ই ডিসেম্বর পর্যন্ত দুর্যোগ মোকাবেলার উপর দু’দিনের সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। মঙ্গলবার এই সচেতনতা শিবিরের পরিসমাপ্তি হল। অনুষ্ঠানে বক্তারা রাজ্যে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার উপর বিস্তারিত আলোচনা করেন। অনুষ্ঠানের সমাপ্তি দিনে উপস্থিত ছিলেন জিরানিয়ার মহকুমা শাসক, উত্তর চাম্পামুড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান, পঞ্চায়েত সেক্রেটারি এবং স্কাউট এন্ড গাইডের টিম। সেখানেই প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার উপর ভিডিও উপস্থাপনার পাশাপাশি মহড়া দেখানো হয়।
