নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ অক্টোবর ।। ৩১ অক্টোবর দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মৃত্যু দিবস। শুক্রবার ইন্দিরা গান্ধীর ৩০তম প্রয়াণ দিবদ ছিল। আজও তিনি দেশবাসীর হৃদয়য়ে চিরজীবিত। যথাযথ মর্যাদায় রাজ্যের বিভিন্ন জায়গা সহ রাজধানীর প্রদেশ কংগ্রেস ভবনের সামনে প্রদেশ কংগ্রেসের তরফে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানানো হয়।
