নয়াদিল্লি, ৩১ অক্টোবর ।। ফের কমল পেট্রোল, ডিজেলের দাম। পেট্রোলে লিটার পিছু ২.৪১ টাকা এবং ডিজেলে ২.২৫ টাকা দাম কমল। মধ্যরাত থেকেই এই দাম কার্যকর হবে। চলতি মাসের ডিজেলের দামের ওপর সরকারি নিয়ন্ত্রণ তুলে নেওয়ায়। বিনিয়ন্ত্রণের ঘোষণার দিন গত ১৮ অক্টোবর ডিজেলের দাম প্রতি লিটারে ৩.৩৭ টাকা কমানো হয়।গত পাঁচ বছরে সেদিনই প্রথমবার ডিজেলের দাম কমানো হয়েছিল। এর কয়েকদিনের মধ্যেই ফের কমল ডিজেলের দাম।
পেট্রোল ও ডিজেলের দাম এখন বাজারের নিয়ন্ত্রণে। অর্থাত্ আন্তর্জাতিক ক্ষেত্রে অপরিশোধিত তেলের দামের ওঠা পড়ার ওপর নির্ভরশীল।২০১০-এ পেট্রোলের দামে বিনিয়ন্ত্রণ করা হয়েছিল। পেট্রোল ও ডিজেলের মবল্য নির্ধারণে সরকারের এখন কোনও ভূমিকা নেই। তেল কোম্পানিগুলিই আন্তর্জাতিক মূল্য অনুযায়ী দেশের বাজারের দাম সংশোধন করে। গত ১৪ অক্টোবর পেট্রোলের দাম লিটারে ১ টাকা কমানো হয়েছিল।
