গোপাল সিং, খোয়াই, ৩০ জানুয়ারী ৷৷ খোয়াই জিলা পরিষদ এর পঞ্চায়েত উন্নয়ন তহবিলের অর্থে খোয়াই জেলার ২১টি স্কুলের হাতে তুলে দেওয়া হল বাদ্যযন্ত্র। সোমবার খোয়াই পঞ্চায়েত সমিতি প্রাঙ্গনে অনুষ্ঠিত বাদ্যযন্ত্র বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক বিশ্বজিৎ দত্ত, বিধায়িকা গৌরী দাস, জিলা পরিষদের সভাধিপতি ও সহ-সভাধিপতি যথাক্রমে সাইনি সরকার ও বিদ্যুৎ ভট্টাচার্য্য প্রমুখ। জিলা পরিষদ ও পঞ্চায়েত উন্নয়ন তহবিল থেকে জেলার ২১টি বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মধ্যে বাদ্যযন্ত্র বিতরন করা হয়। এতে ব্যায় হয়েছে ৪ লক্ষ ৪১ হাজার ৫শ টাকা। বিধায়ক বিশ্বজিৎ দত্ত আলোচনা করতে গিয়ে বলেন, ছাত্র-ছাত্রীদের প্রগতির জন্য, অগ্রগতির জন্য, আমাদের সমাজের তারা হচ্ছে আগামী দিনের ভবিষ্যত। দেশের নাগরিক, নেতা। কিন্তু একটা অপশক্তি যুবদের পেছনে ধাবিত হচ্ছে। একটা কালো হাত তাদের দিকে সম্প্রসারিত হচ্ছে। এটাকে অন্য কোন বিষয় দিয়ে বা মেডিসিন দিয়ে তার প্রতিরোধ করা যাবে না। সাংষ্কৃতিক ক্রিয়া-কলাপের মধ্য দিয়ে, খেলাধূলার মধ্য দিয়ে প্রতিরোধ করা সম্ভব। অন্যদিকে বিধায়িকা গৌরী দাস বলেন, রাজ্যের শিক্ষক-শিল্পী ও সংস্কৃতি জগতের বিশিষ্ট্য ব্যাক্তিগনকে দায়িত্ব নিয়ে ছাত্র-ছাত্রীদের দিকে এগিয়ে যেতে হবে। অপরদিকে জিলা সভাধিপতি বলেন, জেলার প্রতিটি বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের মধ্যে সুপ্ত প্রতিভা বিদ্যমান। আর সংস্কৃতি চর্চার ক্ষেত্রে প্রয়োজনীয় এই বাদ্য যন্ত্রগুলি ছাত্র-ছাত্রীদের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা গ্রহন করা হয়েছিল প্রয়াত বিধায়ক সমীর দেবসরকারের জীবিতাবস্থায়। কিন্তু উনার বর্তমানে তা স্বার্থক রূপ না পেলেও এবছর তা সম্ভব হল। এমনটাই জানালেন জিলা পরিষদের সভাধিপতি সাইনি সরকার। সেই সাথে জেলা সহ-সভাধিপতি বিদ্যুৎ ভট্টাচার্য্য বলেন, আজকের সময়ের মধ্যে দাঁড়িয়ে আমাদের সমাজকে যদি সুন্দরভাবে গড়ে তুলতে হয় তাহলে সংস্কৃতি চর্চা এবং ক্রীড়া চর্চাকে খুব গুরুত্ব দেওয়া দরকার। তিনি বলেন বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মধ্যে অনেক প্রতিভা রয়েছে। এক্ষেত্রে জিলা পরিষদ ও পঞ্চায়েত উন্নয়ন তহবিল থেকে এই বাদ্যযন্ত্র প্রদান করা হয়।
