নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ০৩ ফেব্রুয়ারী ৷৷ রাজ্যের বিশিষ্ট বেহেলাবাদন শিল্পী ও মিউজিক কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রয়াত ত্রিপুরেন্দ্র ভৌমিকের প্রতি শ্রদ্ধা জানিয়ে শচীন দেববর্মণ স্মৃতি সরকারী সঙ্গীত মহাবিদ্যালয় এবং সরকারী চারু ও কারুকলা মহাবিদ্যালয়ের যৌথ উদ্যোগে পুলিন দেববর্মণ স্মৃতি অডিটোরিয়ামে আয়োজিত হয় এক স্বরণ সভা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মূখ্যমন্ত্রী মানিক সরকার বলেন, উচ্চাঙ্গ সঙ্গীত বা ধ্রুপদী সঙ্গীত চর্চার মধ্য দিয়ে প্রকৃত অর্থে ভাল মানুষ গড়ে তোলা সম্ভব। আমরা ভাল শিল্পী চাই, ভাল মানুষও চাই। মূখ্যমন্ত্রী প্রয়াত সঙ্গীত গুরুর স্মৃতির প্রতি আন্তরিক শ্রদ্ধা ও তাঁর পরিবার পরিজনদের প্রতি সহমর্মিতা জ্ঞাপণ করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সঙ্গীত নাটক একাডেমির উত্তর-পূর্বাঞ্চল শাখার অধিকর্তা রজত গাঙ্গুলী, সরকারী সঙ্গীত মহাবিদ্যালয়ের অধ্যক্ষা মনিকা দাস, সরকারী চারু ও কারুকলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ অভিজিৎ ভট্টাচার্য সহ দুই কলেজের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীগণ।ধ্রুপদী সঙ্গীত চর্চার মধ্য দিয়ে ভাল মানুষ গড়ে তোলা সম্ভব, প্রয়াত বেহেলাবাদন শিল্পীর স্বরণ সভায় মূখ্যমন্ত্রী
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ০৩ ফেব্রুয়ারী ৷৷ রাজ্যের বিশিষ্ট বেহেলাবাদন শিল্পী ও মিউজিক কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রয়াত ত্রিপুরেন্দ্র ভৌমিকের প্রতি শ্রদ্ধা জানিয়ে শচীন দেববর্মণ স্মৃতি সরকারী সঙ্গীত মহাবিদ্যালয় এবং সরকারী চারু ও কারুকলা মহাবিদ্যালয়ের যৌথ উদ্যোগে পুলিন দেববর্মণ স্মৃতি অডিটোরিয়ামে আয়োজিত হয় এক স্বরণ সভা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মূখ্যমন্ত্রী মানিক সরকার বলেন, উচ্চাঙ্গ সঙ্গীত বা ধ্রুপদী সঙ্গীত চর্চার মধ্য দিয়ে প্রকৃত অর্থে ভাল মানুষ গড়ে তোলা সম্ভব। আমরা ভাল শিল্পী চাই, ভাল মানুষও চাই। মূখ্যমন্ত্রী প্রয়াত সঙ্গীত গুরুর স্মৃতির প্রতি আন্তরিক শ্রদ্ধা ও তাঁর পরিবার পরিজনদের প্রতি সহমর্মিতা জ্ঞাপণ করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সঙ্গীত নাটক একাডেমির উত্তর-পূর্বাঞ্চল শাখার অধিকর্তা রজত গাঙ্গুলী, সরকারী সঙ্গীত মহাবিদ্যালয়ের অধ্যক্ষা মনিকা দাস, সরকারী চারু ও কারুকলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ অভিজিৎ ভট্টাচার্য সহ দুই কলেজের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীগণ।