গোপাল সিং, খোয়াই, ১০ ফেব্রুয়ারী ৷৷ বৃহস্পতিবার সকাল ১১টায় নবনির্মিত খোয়াই টাউন হলে অনুষ্ঠিত হয়ে গেল জেলাভিত্তিক আন্ত:বিদ্যালয় নাট্য প্রতিযোগিতা। এদিন প্রথমেই প্রদীপ প্রজ্জ্বলন করে জেলা ভিত্তিক নাট্য প্রতিযোগিতার শুভ সূচনা করেন বিধায়ক পদ্মকুমার দেববর্মা। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খোয়াই জিলা পরিষদের সভাধিপতি সাইনি সরকার, পুর পরিষদের চেয়ারপার্সন শুক্লা সেনগুপ্তা প্রমুখ। জেলাভিত্তিক আন্ত:বিদ্যালয় নাট্য প্রতিযোগিতায় ৬টি বিদ্যালয় অংশগ্রহন করে। নাট্য প্রতিযোগিতায় বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের উপস্থিতি ছিল লক্ষনীয়।