বিশ্বেশ্বর মজুমদার, শান্তির বাজার, ১৭ মার্চ ৷৷ মাননীয় সুপ্রিম কোর্টের নির্দেশের পর থেকে রাজ্যের বিভিন্ন স্থানে বিলাতি মদের কাউন্টার স্থানান্তরের বিরুদ্ধে পথে নেমেছে জনগন। অতি সম্প্রতি মাননীয় সুপ্রিম কোর্টের নির্দেশে বলা হয়েছিল যে কোনো মদের দোকান জাতীয় সড়ক থেকে ৫০০মিটার দূরে হতে হবে। সেই নির্দেশ মেনে শান্তিরবাজারে মদের দোকান ৭০০ মিটার দূরে স্থানান্তর করতে গেলে ব্যাপক উত্তেজনা ছাড়ায় গঞ্জেরটিলা এলাকায়। এলাকার মহিলারা শান্তিরবাজার পুরনো হাসপাতাল সংলগ্ন স্থানে বিলাতি মদের কাউন্টার স্থানান্তরের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তুলে মহকুমা শাসকের নিকট ডেপুটেশান প্রদান করেন।বিলাতি মদের দোকান ঘিরে ব্যাপক উত্তেজনা শান্তিরবাজার গঞ্জেরটিলা এলাকায়
বিশ্বেশ্বর মজুমদার, শান্তির বাজার, ১৭ মার্চ ৷৷ মাননীয় সুপ্রিম কোর্টের নির্দেশের পর থেকে রাজ্যের বিভিন্ন স্থানে বিলাতি মদের কাউন্টার স্থানান্তরের বিরুদ্ধে পথে নেমেছে জনগন। অতি সম্প্রতি মাননীয় সুপ্রিম কোর্টের নির্দেশে বলা হয়েছিল যে কোনো মদের দোকান জাতীয় সড়ক থেকে ৫০০মিটার দূরে হতে হবে। সেই নির্দেশ মেনে শান্তিরবাজারে মদের দোকান ৭০০ মিটার দূরে স্থানান্তর করতে গেলে ব্যাপক উত্তেজনা ছাড়ায় গঞ্জেরটিলা এলাকায়। এলাকার মহিলারা শান্তিরবাজার পুরনো হাসপাতাল সংলগ্ন স্থানে বিলাতি মদের কাউন্টার স্থানান্তরের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তুলে মহকুমা শাসকের নিকট ডেপুটেশান প্রদান করেন।