নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ মার্চ ৷৷ সাব্রুমের হার্বাতলী বি ও পি’র নিকট শুক্রবার বিকেলে বি এস এফের গুলিতে প্রান হারায় তিন জন, জখম হয় আরও দু’জন। বি এস এফের অভিযোগ, চিত্রাবাড়িতে ১০টি গরু আটক করলে গ্রামবাসী টহলরত জওয়ানদের উপর আক্রমন চালালে আত্মরক্ষার্থে দু
ই বি এস এফ গুলি চালালে ঘটে যায় এই নির্মম ঘটনা। গ্রামবাসীদের অভিযোগ, বি এস এফের দাবী অনুযায়ী গরু আটক হলে গরু গুলি এখনও কাস্টম বা পুলিশের হাতে তুলে দেওয়া হয়নি। ফলে স্পস্টই বোঝা যাচ্ছে আত্মরক্ষার্থে বি এস এফ গরু পাচারের ঘটনা প্রচার করছে। জানাযায়, ভাঙ্গামুড়া বি এস এফ ক্যাম্পের পথে লাকড়ি ও ফুল ঝাড়ুর বোঝা নিয়ে বাড়ি ফেরার সময় মাঝপথে সীমান্তে টহলরত বি এস এফ জওয়ান সুরলক্ষ্মী ত্রিপুরাকে শ্লীলতাহানির চেষ্টা করে। তার চিৎকারে গ্রামবাসীরা ছুটে এলে গুলী চালায় রবি দত্ত ও অভয় সিং নামে দুই জওয়ান। ঘটনাস্থলেই প্রান হারায় সুরলক্ষ্মী ত্রিপুরা (৩৩), মনকুমার ত্রিপুরা (৩০), পরকুমার ত্রিপুরা (৪০)। জখম হয় জীবনকুমার ত্রিপুরা (২২) এবং শ্যামকুমার ত্রিপুরা (৪৭)। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন। জানাযায়, গ্রামবাসী এবং বি এস এফ উভয় তরফে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। শনিবার পরযটন মন্ত্রী রতন ভৌমিক, বনমন্ত্রী নরেশ জমাতিয়া, আই জি (আইনশৃঙ্খলা) কে ভি শ্রীজৈস, প্রিন্সিপাল সেক্রেটারি জি এস জি আয়েঙ্গার। জেলার এস পি তপন দেববর্মা, সাংসদ জীতেন্দ্র চৌধুরী সাব্রুমে ঘটনাস্থল পরিদর্শন করেন বলে জানা গেছে।