দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ২২ মার্চ ৷৷ এমুহূর্তে ত্রিপুরা সহ উত্তর-পূর্বাঞ্চলের বেশ কিছু রাজ্যে পেট্রলের চাহিদা আর যোগানের ফারাকে চূড়ান্ত দুর্ভোগে নাজেহাল মানুষ। জানা গেছে, আসাম পেট্রোলিয়াম মজদুর ইউনিয়নের তরফে সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডাকায় ত্রিপুরা, আসাম, মণিপুর, মেঘালয়, মিজোরাম এবং অরুনাচল প্রদেশে পেট্রোজাত সামগ্রী পেট্রোল, ডিজেল ও গ্যাসের সরবরাহ ব্যবস্থা মুখ থুবরে পড়েছে। শহরে মঙ্গলবার দুপুরের পর থেকেই বেশ কিছু পেট্রোল পাম্পে পেট্রোল ও ডিজেল ছিলনা। পেট্রলের পাম্পে কখনো ঝুলিয়ে রাখা হচ্ছে শূন্য ভাঁড়ারের সংবাদ আবার কখনো পেট্রলের পাম্পের সামনে দু’চাকা, চার চাকার দীর্ঘ লাইনে প্রতীক্ষা করতে দেখা যাচ্ছে যানবাহন চালকদের। অবস্থা যে পর্যায়ে তাতে পেট্রল চালিত যানবাহন চালকরা সব কাজ বাদ দিয়ে ছুটছেন পেট্রোল সংগ্রহে। চলতে গিয়ে দুঃসহ যন্ত্রনায় মানুষ।ফের পেট্রলের হাহাকার রাজ্যে
দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ২২ মার্চ ৷৷ এমুহূর্তে ত্রিপুরা সহ উত্তর-পূর্বাঞ্চলের বেশ কিছু রাজ্যে পেট্রলের চাহিদা আর যোগানের ফারাকে চূড়ান্ত দুর্ভোগে নাজেহাল মানুষ। জানা গেছে, আসাম পেট্রোলিয়াম মজদুর ইউনিয়নের তরফে সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডাকায় ত্রিপুরা, আসাম, মণিপুর, মেঘালয়, মিজোরাম এবং অরুনাচল প্রদেশে পেট্রোজাত সামগ্রী পেট্রোল, ডিজেল ও গ্যাসের সরবরাহ ব্যবস্থা মুখ থুবরে পড়েছে। শহরে মঙ্গলবার দুপুরের পর থেকেই বেশ কিছু পেট্রোল পাম্পে পেট্রোল ও ডিজেল ছিলনা। পেট্রলের পাম্পে কখনো ঝুলিয়ে রাখা হচ্ছে শূন্য ভাঁড়ারের সংবাদ আবার কখনো পেট্রলের পাম্পের সামনে দু’চাকা, চার চাকার দীর্ঘ লাইনে প্রতীক্ষা করতে দেখা যাচ্ছে যানবাহন চালকদের। অবস্থা যে পর্যায়ে তাতে পেট্রল চালিত যানবাহন চালকরা সব কাজ বাদ দিয়ে ছুটছেন পেট্রোল সংগ্রহে। চলতে গিয়ে দুঃসহ যন্ত্রনায় মানুষ।