নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ মার্চ ৷৷ রাজ্য ভিত্তিক যাত্রা উৎসব-২০১৭ আগরতলায় শুরু হয়েছে। বুধবার রাজ্যের তথ্য ও সংস্কৃতি মন্ত্রী ভানুলাল সাহা প্রদীপ প্রজ্জ্বলন করে সন্ধ্যায় মুক্তধার প্রেক্ষাগৃহে এই যাত্রা উদ্বোধন করেন। রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহযোগীতায় রাজ্য ভিত্তিক যাত্রা উৎসব আয়োজক কমিটি এই যাত্রা উৎসবের আয়োজন করেছে। আগামী ১৯ মার্চ, ২০১৭ পর্যন্ত মুক্তধার প্রেক্ষাগৃহে এই যাত্রা উৎসব চলবে। মোট ৬টি দল উৎসবে যাত্রাপালা পরিবেষন করবে। রাজ্য ভিত্তিক যাত্রা উৎসব-২০১৭ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উদ্বোধক তথা তথ্য ও সংস্কৃতি মন্ত্রী ভানুলাল সাহা, দপ্তরের অধিকর্তা এম কে নাথ, দপ্তরের সচিব এম এল দে, রাজ্য ভিত্তিক যাত্রা উৎসব আয়োজক কমিটির চেয়ারম্যান শিশির মজুমদার।রাজ্য ভিত্তিক যাত্রা উৎসবের সূচনা মুক্তধার প্রেক্ষাগৃহে
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ মার্চ ৷৷ রাজ্য ভিত্তিক যাত্রা উৎসব-২০১৭ আগরতলায় শুরু হয়েছে। বুধবার রাজ্যের তথ্য ও সংস্কৃতি মন্ত্রী ভানুলাল সাহা প্রদীপ প্রজ্জ্বলন করে সন্ধ্যায় মুক্তধার প্রেক্ষাগৃহে এই যাত্রা উদ্বোধন করেন। রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহযোগীতায় রাজ্য ভিত্তিক যাত্রা উৎসব আয়োজক কমিটি এই যাত্রা উৎসবের আয়োজন করেছে। আগামী ১৯ মার্চ, ২০১৭ পর্যন্ত মুক্তধার প্রেক্ষাগৃহে এই যাত্রা উৎসব চলবে। মোট ৬টি দল উৎসবে যাত্রাপালা পরিবেষন করবে। রাজ্য ভিত্তিক যাত্রা উৎসব-২০১৭ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উদ্বোধক তথা তথ্য ও সংস্কৃতি মন্ত্রী ভানুলাল সাহা, দপ্তরের অধিকর্তা এম কে নাথ, দপ্তরের সচিব এম এল দে, রাজ্য ভিত্তিক যাত্রা উৎসব আয়োজক কমিটির চেয়ারম্যান শিশির মজুমদার।