বিদ্যুৎ দপ্তরের খামখেয়ালীপনার শিকার শান্তিরবাজারের জনগন

eleবিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০৬ এপ্রিল ৷৷ প্রবল বৃষ্টিতে ঘরে বিদ্যুতের খুটি ভেঙ্গে পড়ায় অল্পতে প্রানে বেঁচে যায় এক পরিবার। ঘটনা শান্তিরবাজার মহকুমার অন্তর্গত সুভাসকোলনীতে। বাড়ির মালিক রাজেন্দ্র দেবনাথের অভিযোগ, বিদ্যুৎ দপ্তরকে চিঠি দিয়ে অনেক আগেই জানানো হয়েছিল ক্ষয়প্রাপ্ত দুর্বল খুটিটি সরানোর জন্য। কিছু দপ্তর টাকা চাওয়াতে রাজেন্দ্র দেবনাথ গরিব শ্রমজীবী হওয়ার কারনে টাকা না দিতে পারায় দপ্তর খুটিটি সরায়নি। অবশেষে রাজেন্দ্র দেবনাথের বসত ঘরে বৃষ্টিতে ভেঙ্গে পড়ল বিদ্যুতের খুটিটি। যদিও প্রানে বেঁচে যায় রাজেন্দ্র দেবনাথ ও তার পরিবার।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*