দেবজিত চক্রবর্তী, আগরতলা, ০৭ নভেম্বর ।। খয়েরপুরে ইটভাট্টায় কাজ করতে আসা জনৈক মানষিক ভারসাম্যহীন ব্যক্তি বৃহস্পতিবার স্বপন কুমার দেব নামে এক ব্যক্তিকে তুলাকোনায় হঠাৎ করে ধারালো কাঁচি নিয়ে গলায় আঘাত করে, তাৎক্ষনিক স্বপন বাবুর ক্ষিপ্রতায় প্রানে বেঁচে গেছেন। পরবর্তীতে মানষিক ভারসাম্যহীন সেই শ্রমিক গভীর জঙ্গলে ঢুকে পড়ে। এলাকার প্রচুর মানুষ জঙ্গলে অর্ধোন্মাদ মানুষটিকে খুঁজতে গেলে দুজনকে আঘাত করে। পরবর্তীতে উত্তম মধ্যম দিয়ে অর্ধোন্মাদ শ্রমিককে পুলিশের হাতে তুলে দেয়। যে কোনো সময় আক্রমনের শিকার হওয়ার আশঙ্কা থেকে স্বস্তি পেয়েছেন মানুষ মানষিক ভারসাম্যহীন শ্রমিককে পুলিশের হাতে তুলে দেয়ায়।
