বালু বোঝাই ট্রাক খাদে পরে আহত ৪ জন

trakবিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০৬ মে ৷৷ বেপরোয়া যান চলাচলের কারনে প্রায় দিনই ঘটে চলেছে পথ দুর্ঘটনা। শনিবার সকাল আনুমানিক ১০টা ৩০ মিনিট নাগাদ বেলোনীয়া থেকে TR03 A 1533 নম্বরের একটি বালু বোঝাই ট্রাক শান্তিরবাজার বিদ্যুৎ অফিস সংলগ্ন এলাকায় আসার পর আরেকটি দ্রুতগামী ট্রাককে সাইড দিতে গিয়ে খদে পড়ে যায় TR03 A 1533 নম্বরের ট্রাকটি। এতে অল্প বিস্তার আহত হয় ট্রাক চালক। আঘাত পেলেও অল্পতে প্রানে রক্ষাপেল ৪ জন। ঘটনার খবর পেয়ে অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা এসে আহতদের শান্তিরবাজার জেলা হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে আহতরা হাসপাতালে চিকিৎসাধীন।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*