আনোয়ারা হত্যাকান্ডের সঠিক রিপোর্ট প্রকাশ করার দাবীতে পথ অবরোধ

TMCনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ মে ৷৷ রাজ্যের পলিটেকনিক ছাত্রী আনোয়ারা চৌধুরীর হত্যাকান্ডের সঠিক রিপোর্ট নিয়ে বিভিন্ন মহলে ব্যাপক সমালোচনার শুরু হয়েছে। জিবি হাসপাতালের রিপোর্ট ও ফরেন্সিক ল্যাবের রিপোর্ট নিয়ে যখন বিতর্ক চলছে, তখনই আনোয়ারার হত্যাকান্ডের সঠিক রিপোর্ট প্রকাশ করা ও প্রকৃত দোষীদের সঠিক শাস্থির দাবীতে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশান প্রদানের জন্য যায় তৃণমূল ছাত্র পরিষদ। তৃণমূল ছাত্র পরিষদের অভিযোগ, শুক্রবার তাদের ডেপুটেশানকে বানচাল করার জন্য বাঁধা দেয় পুলিশ। তাতে পুলিশের সাথে ধস্তাধস্তিতে কনভেনার বাপি দাস সহ ৪ জন আহত হয়। পরে তৃণমূল ছাত্র পরিষদের তরফে রাজভবনের সামনে পথ অবরোধ করা হয়। স্বাস্থ্য দপ্তরের অধিকর্তার অনুপস্থিতিতে যুগ্ম অধিকর্তা আগামী ২৪ তারিখের মধ্যে প্রেস রিলিজের মাধমে আনোয়ারা হত্যাকান্ডের সঠিক রিপোর্ট তুলে ধরবেন বলে আশ্বাস দিলে অবরোধ তুলে নেয়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*