নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ মে ৷৷ ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত ২০১৭ সালের উচ্চমাধ্যমিক বিজ্ঞান বিভাগের পরীক্ষার ফল প্রকাশের সঙ্গে সঙ্গে শনিবার পরীক্ষার্থী আর অভিভাবদের মধ্যে ব্যস্ততা শুরু হয়ে যায়। ফলাফল জানতে পরীক্ষার্থীর থেকেও মা, বাবাদের মধ্যেও দেখা গেছে সমান উৎসাহ, উদ্দীপনা। এবছর পরীক্ষায় বসেছিল ৩৩৭৭ জন। ৩৩৭৭ জনের মধ্যে মোট পাশ করেছে ২৮২৬ জন। এবার উচ্চমাধ্যমিক বিজ্ঞান বিভাগের পরীক্ষায় পাশের হার ছিল ৮৩ দশমিক ৬৮ শতাংশ। ২০১৬ সালে পরীক্ষায় বসেছিল ৩৩১৯ জন। ৩৩১৯ জনের মধ্যে মোট পাশ করেছে ২৭০২ জন। ২০১৬ সালে পাশের হার ছিল ৮১ দশমিক ৪১ শতাংশ। এবছর কম্পারটমেন্টাল পরীক্ষার্থী পরীক্ষায় বসেছিল ১৫০ জন। পাশ করেছে ৯৮ জন। ২০১৭ সালের উচ্চমাধ্যমিক বিজ্ঞান বিভাগের পরীক্ষায় সিঙ্গেল বিষয়ে পরীক্ষা দিয়েছে ১২১ জন, সকলেই পাস করেছে। শনিবার সকাল ৯টায় পর্ষদের মিলনায়তনে এক সাংবাদিক সন্মেলনের মাধ্যমে ফল প্রকাশ করেন পর্ষদ সভাপতি অধ্যাপক মিহির কান্তি দেব।উচ্চমাধ্যমিক বিজ্ঞান বিভাগের ফল প্রকাশ, পাশের হার ৮৩ দশমিক ৬৮ শতাংশ
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ মে ৷৷ ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত ২০১৭ সালের উচ্চমাধ্যমিক বিজ্ঞান বিভাগের পরীক্ষার ফল প্রকাশের সঙ্গে সঙ্গে শনিবার পরীক্ষার্থী আর অভিভাবদের মধ্যে ব্যস্ততা শুরু হয়ে যায়। ফলাফল জানতে পরীক্ষার্থীর থেকেও মা, বাবাদের মধ্যেও দেখা গেছে সমান উৎসাহ, উদ্দীপনা। এবছর পরীক্ষায় বসেছিল ৩৩৭৭ জন। ৩৩৭৭ জনের মধ্যে মোট পাশ করেছে ২৮২৬ জন। এবার উচ্চমাধ্যমিক বিজ্ঞান বিভাগের পরীক্ষায় পাশের হার ছিল ৮৩ দশমিক ৬৮ শতাংশ। ২০১৬ সালে পরীক্ষায় বসেছিল ৩৩১৯ জন। ৩৩১৯ জনের মধ্যে মোট পাশ করেছে ২৭০২ জন। ২০১৬ সালে পাশের হার ছিল ৮১ দশমিক ৪১ শতাংশ। এবছর কম্পারটমেন্টাল পরীক্ষার্থী পরীক্ষায় বসেছিল ১৫০ জন। পাশ করেছে ৯৮ জন। ২০১৭ সালের উচ্চমাধ্যমিক বিজ্ঞান বিভাগের পরীক্ষায় সিঙ্গেল বিষয়ে পরীক্ষা দিয়েছে ১২১ জন, সকলেই পাস করেছে। শনিবার সকাল ৯টায় পর্ষদের মিলনায়তনে এক সাংবাদিক সন্মেলনের মাধ্যমে ফল প্রকাশ করেন পর্ষদ সভাপতি অধ্যাপক মিহির কান্তি দেব।