আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৭ জুন ৷৷ সি পি আই (এম)-র সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি উগ্র গেরুয়া বাহিনীর আক্রমনের মুখে। বুধবার, রাজধানীর একে গোপালন ভবনে পলিটব্যুরোর বৈঠকের পর তিন তলায় সাংবাদিক সম্মেলনে যাচ্ছিলেন দলের সাধারণ সম্পাদক ইয়েচুরি। তখনই, সেখানে ঢোকার চেষ্টা করে দুই হিন্দু সেনার কর্মী। সীতারামের বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়। ধাক্কাধাক্কিতে পড়ে যান ইয়েচুরি। দিল্লিতে CPI(M) কেন্দ্রীয় দপ্তরে সি পি আই (এম)-র সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির আক্রান্তের ঘটনার প্রতিবাদে সি পি আই (এম) সদর মহকুমা কমিটির উদ্যোগে সন্ধ্যায় শহরের রাজপথে বিক্ষোভ মিছিল সংগঠিত করা হয়। মিছিলে অংশ নেয় দলীয় নেতৃত্ব সহ কর্মী সমর্থকরা।দিল্লীতে CPI(M) কেন্দ্রীয় দপ্তরে ইয়েচুরির উপর আক্রমনের প্রতিবাদে শহরে বিক্ষোভ মিছিল
আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৭ জুন ৷৷ সি পি আই (এম)-র সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি উগ্র গেরুয়া বাহিনীর আক্রমনের মুখে। বুধবার, রাজধানীর একে গোপালন ভবনে পলিটব্যুরোর বৈঠকের পর তিন তলায় সাংবাদিক সম্মেলনে যাচ্ছিলেন দলের সাধারণ সম্পাদক ইয়েচুরি। তখনই, সেখানে ঢোকার চেষ্টা করে দুই হিন্দু সেনার কর্মী। সীতারামের বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়। ধাক্কাধাক্কিতে পড়ে যান ইয়েচুরি। দিল্লিতে CPI(M) কেন্দ্রীয় দপ্তরে সি পি আই (এম)-র সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির আক্রান্তের ঘটনার প্রতিবাদে সি পি আই (এম) সদর মহকুমা কমিটির উদ্যোগে সন্ধ্যায় শহরের রাজপথে বিক্ষোভ মিছিল সংগঠিত করা হয়। মিছিলে অংশ নেয় দলীয় নেতৃত্ব সহ কর্মী সমর্থকরা।