আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৫ জুন ৷৷ ত্রিপুরা ফটো জার্নালিস্টস এসোসিয়েশনের উদ্যোগে আগামী ১৮ জুন, ২০১৭ (রবিবার) আগরতলা প্রেস ক্লাব সংলগ্ন রেড লোটাস ক্লাবে বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে চলেছে। মোট চার বিভাগে প্রতিযোগিতা শুরু হবে সকাল ৯টা থেকে। ০ থেকে ৬ ‘ক’ বিভাগ, ৬+ থেকে ৯ ‘খ’ বিভাগ, ৯+ থেকে ১২ ‘গ’ বিভাগ এবং ১২+ থেকে ১৬ বছর পর্যন্ত ‘ঘ’ বিভাগ। প্রতিযোগী, প্রতিযোগিনীদের আঁকার সরঞ্জাম নিয়ে আসতে হবে। আঁকার কাগজ কর্তৃপক্ষ সরবরাহ করবে। এছাড়াও এদিন সন্ধ্যায় আগরতলা প্রেস ক্লাবে সংগঠনের উদ্যোগে এবছর জয়েন্ট এন্ট্রান্সে পিসিবি ও পিসিএম গ্রুপে শীর্ষ স্থানাধিকারী তিনজনকে এবং ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত ২০১৭ সালের মাধ্যমিকে প্রথম তিনজন কৃতি ও সাংবাদিক মহলের ব্রহ্মময় চক্রবর্তী এর পুত্র রত্নদ্বীপ চক্রবর্তীকে (পঞ্চম স্থানাধিকারী) সংবরধনা প্রদান করা হবে।
তাছাড়া ত্রিপুরা ফটো জার্নালিস্টস এসোসিয়েশনের উদ্যোগে সংগঠনের সদস্যদের জন্য প্রথম বারের মতো প্রেস স্টিকারের আনুষ্ঠানিক ভাবে প্রকাশ করা হবে। বৃহস্পতিবার এক প্রেস রিলিজে এই সংবাদ জানান সংগঠনের সাধারণ সম্পাদক অরিন্দম দে।
